প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসাম্প্রদায়িক দেশ গড়তে পারাই সরকারের বড় অর্জন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ সোমবার বিকেলে রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে শেখ হাসিনা এ কথা বলেন। ঢাক, উলুধ্বনি ও শঙ্খ বাজিয়ে আজ প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় বলি ধর্ম যার যার...